লোপেজের অন্তরঙ্গ ভিডিও
অবশেষে আইনী লড়াইয়ে হেরে গেলেন জেনিফার লোপেজ। জেনিফার লোপেজের সাবেক এবং প্রথম স্বামী ওজানি নোয়া, জেনিফার ও তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফুটেজ প্রকাশ করে দেন বেশ কিছু দিন আগে, ভিডিওটি তারা নিজেরাই স্বেচ্ছায় ধারণ করেছিলেন বলে জানা যায়। ভিডিওটি প্রকাশ হওয়ার পর জেনিফারকে বেশ বিড়ম্বনা সহ্য করতে হয়। জেনিফার কোর্টে অভিযোগ করেছিলেন, ডিভিওটি প্রকাশের মাধ্যমে নোয়া বিবাহ বিচ্ছেদের চুক্তিভঙ্গ করেছেন। প্রায় বছরখানেক মামলা চলার পর কোর্ট জেনিফারের অভিযোগ খারিজ করে দেন।
নারীকে চুম্বন করবোঃ প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়াকে ‘দোস্তানা’ সহ আরো বেশ কয়েকটি সিনেমাতে বেশ খোলামেলাভাবে দেখা গেছে। আর এই ধরণের খোলামেলা পোষাকে প্রিযাঙ্কা যে অস্বস্তি বোধ করেন তেমনটিও কখনোও মনে হয়নি। তবে তিনি সম্পূর্ণ বিবসনা হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সম্প্রতি একটি সিনেমার জন্য পরিচালক প্রিয়াঙ্কাকে বিবস্ত্র হতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন।
ইয়ানার যতো কান্ড!!!
‘বাবুজি... জারা ধীরে চলো' খ্যাত আইটেম গার্ল ইয়ানা গুপ্তা মাস তিন আগে ঘোষণা দিয়েছিলেন, ‘শিলা’ আর ‘মুন্নি’দের বিদায় দিতে খুব শিঘ্রিই পর্দায় হাজির হচ্ছেন তিনি। বোধ করি ‘মার্ডার-২’ সিনেমার আইটেম গানটিতে অভিনয়ের প্রসঙ্গেই কথাটি তিনি বলেছিলেন। কিন্তু ইয়ানার ‘সে আশায় গুড়ে বালি’। ভারতীয় সেন্সর বোর্ড স্পষ্টই জানিয়ে দিয়েছে ইয়ানা গুপ্তা অভিনীত ‘মার্ডার-২’ সিনেমার আইটেম গানটি প্রদর্শন করা যাবে না। কারণ হিসাবে তারা বলেছেন, এ গানটি এমন ভাবে দৃশ্যায়ন করা হয়েছে যে তা ১৮ বছরের নিচের কারো দেখার যোগ্য নয়। কেউ কেউ তো আবার বলছেন, গানটিতে ইয়ানা নিজেকে এমন ভাবেই মেলে ধরেছেন যে তা পর্ণো ভিডিওর চেয়ে কোন অংশেই কম নয়।
আইপিএল আর কেলেঙ্কারি যেন দুটো একে অপরকে ছাড়া চলতেই পারেনা। নানা কারণেই শুরু থেকে আলোচনা-সমালোচনা হয়ে আসছে আইপিএলকে ঘিরে। কিছুদিন আগে আইপিএল বেশ সমালোচিত হয়েছিল তাদের বর্ণবাদী আচরণের কারণে। আর এখন জোর খবর হচ্ছে আইপিএলে খেলতে আসা খেলোয়াড়দের চিয়ার্সলিডারদের উপর যৌন হয়রানি। গ্যাব্রিয়েলা পাসকুইলোতো নামক এক চিয়ার্সলিডার এই কথা ফাঁস করে দেওয়ায় তাকে তড়িঘড়ি করে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।


